দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয়ে জানতে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস।
সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করুন।
সেখানে আরও বলা হয়েছে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সকল প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
/অ